×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

যুদ্ধবিরতি নয়, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা

ছবি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

৩২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত ২ হাজার ২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

ইউক্রেন আরও অভিযোগ করেছে, নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে।

একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন প্রায় ১ হাজার ৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনিপ্রোপেত্রোভস্ক, সুমি ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ড্রোন হামলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চিকিৎসাকর্মীরা আহত হয়েছেন।

উত্তেজনার মধ্যেই ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার (১৩ এপ্রিল) থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।

এর আগে গত বছরও ইস্টার উপলক্ষে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও সেটি টেকেনি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। রাশিয়ার জাতীয় দিবস ঘিরেও যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ইউক্রেন সে সময় ওই উদ্যোগকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেছিল।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি বারবার ভেঙে পড়ায় দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর হচ্ছে, যা দীর্ঘমেয়াদি শান্তি প্রচেষ্টাকে জটিল করে তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নববর্ষ কি একদিন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ?

নববর্ষ কি একদিন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

গরমে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, খোলা খাবারে সতর্কতা

গরমে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, খোলা খাবারে সতর্কতা

শিকদার শাওনের কবিতা

শিকদার শাওনের কবিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App