×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে পরীক্ষামূলকভাবে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টি-শিপ বা জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার (১৪ এপ্রিল) জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন গেল রোববার জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অ্যান্টি-জ্যামিং নেভিগেশন সিস্টেম পরীক্ষা করা এবং নাবিকদের উৎক্ষেপণ প্রক্রিয়ায় দক্ষ করে তোলা।

কেসিএনএ’র তথ্য মতে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ৭ হাজার ৮৬৯ থেকে ৭ হাজার ৯২০ সেকেন্ড পর্যন্ত এবং অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭৩ সেকেন্ড পর্যন্ত পূর্বনির্ধারিত গতিপথে ইয়েলো সি’র ওপর দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে ‘অত্যন্ত নির্ভুলভাবে’ আঘাত হানে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা পরিকল্পনা সম্পর্কেও কিমকে অবহিত করা হয়। সাম্প্রতিক প্রতিরক্ষা অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন, যা ‘বিভিন্ন সাফল্যের মাধ্যমে গুণগতভাবে শক্তিশালী হয়েছে’ বলে উল্লেখ করা হয়।

কিম জং উন জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং এর জন্য তিনি হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি ও আরও উন্নত দ্রুত-প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আর বলেন, ‘শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থাকে ধারাবাহিক এবং সীমাহীনভাবে জোরদার করাই আমাদের দলের অপরিবর্তনীয় জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক কাজ।’

কৌশলগত ও ট্যাকটিক্যাল আক্রমণ সক্ষমতা আরও জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে উন্নত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন কিম।

গত সপ্তাহে উত্তর কোরিয়া ক্লাস্টার মিউনিশন ওয়ারহেডযুক্ত একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায়, যা তীব্র শক্তিতে লক্ষ্যবস্তু এলাকা ধ্বংস করতে সক্ষম বলেও দাবি করে দেশটি।

এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, ‘চোয়ে হিয়ন’ ডেস্ট্রয়ারটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত। গত মাস থেকে কিম জং উন একাধিকবার এই জাহাজ পরিদর্শন করেছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাবা ও ছেলেকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

ব্যবসা নিয়ে বিরোধ বাবা ও ছেলেকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

বিশ্বব্যাংক-আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা

বিশ্বব্যাংক-আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোর প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোর প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App