×

আন্তর্জাতিক

ওয়াশিংটন-বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

ওয়াশিংটন-বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েল ও লেবাননের আলোচনায় যে সিদ্ধান্তই আসুক না কেন, তা হিজবুল্লাহর জন্য বাধ্যতামূলক হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আলোচনায় সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা চললেও হিজবুল্লাহ বলছে, এই প্রক্রিয়ার ফলাফলে তাদের কোনো আগ্রহ বা উদ্বেগ নেই।

হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র হিসেবে পরিচিত ওয়াফিক সাফা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে এই আলোচনার ফলাফল নিয়ে তারা মোটেও আগ্রহী নয়।

তিনি বলেন, তারা যা-ই সিদ্ধান্ত নিক না কেন, আমরা সেটি মানতে বাধ্য নই।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে দাবি তোলা হবে যেন শুধু সীমান্ত অঞ্চল নয়, পুরো লেবাননজুড়েই হিজবুল্লাহকে নিরস্ত্র করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিত্ব থাকবে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার দিনেই ইসরায়েলি বাহিনী লেবাননেও বিমান হামলা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App