হরমুজ চালু হওয়ায় ‘খুবই খুশি’ শি: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘খুবই খুশি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং “হরমুজ প্রণালী খুলে যাওয়ায় এবং/অথবা দ্রুত খুলে যাওয়ায় অত্যন্ত আনন্দিত”।’
ট্রাম্প তার আসন্ন চীন সফর নিয়েও কথা বলেছেন এবং বলেছেন যে শি-র সঙ্গে তার বৈঠকটি হবে “একটি বিশেষ এবং সম্ভবত ঐতিহাসিক”।
তিনি আরো বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি-র সঙ্গে থাকার জন্য উন্মুখ হয়ে আছি — অনেক কিছু সম্পন্ন হবে!।’
