×

আন্তর্জাতিক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:১৮ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানে আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা জানিয়েছে।

শনিবার (২ মে)  পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের তথ্যমতে, '১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাতে ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।'

যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে বলে জানান গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি।

বিশেষজ্ঞদের মতে, '১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।'

তবে চাঁদ দেখা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি ওই দিন চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, আতঙ্ক

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, আতঙ্ক

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানুষের এই ভালোবাসায় নিজেই কাঁদছেন নাদের চৌধুরী!

মানুষের এই ভালোবাসায় নিজেই কাঁদছেন নাদের চৌধুরী!

সংকটের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

আসক-এর প্রতিবেদক সংকটের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App