×

খুলনা

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, আতঙ্ক

Icon

কুতুবউদ্দিন দিপু, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৩৬ পিএম

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, আতঙ্ক

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সেটি কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোমা সদৃশ মনে হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত গাংনী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে একটি রহস্যজনক চিরকুটও উদ্ধার করা হয়, যা বস্তুটির সঙ্গে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে সেটি খোলা হয়নি। ফলে চিরকুটে কী লেখা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়’

সারজিস আলম ‘ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়’

২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি ২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App