×

আন্তর্জাতিক

স্বর্ণের দামে ধস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:২৪ পিএম

স্বর্ণের দামে ধস

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বাড়ে, যার প্রভাব পড়েছে স্বর্ণের ওপরও।

সোমবার (৪ মে) লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়।

ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের পরিবর্তে ডলারের দিকে ঝুঁকছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে মার্কিন ডলারকেই তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজেপির জয়ের পর অমিত শাহের কড়া বার্তা

বিজেপির জয়ের পর অমিত শাহের কড়া বার্তা

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি

শিক্ষকদের বেতন বাড়বে কি? যা বলছে মন্ত্রণালয়

নবম পে স্কেল শিক্ষকদের বেতন বাড়বে কি? যা বলছে মন্ত্রণালয়

মহিলা দল নেত্রীর অননুমোদিত মেলা ভেঙে দিলেন এমপি

মহিলা দল নেত্রীর অননুমোদিত মেলা ভেঙে দিলেন এমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App