×

আন্তর্জাতিক

বিজেপির জয়ের পর অমিত শাহের কড়া বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

বিজেপির জয়ের পর অমিত শাহের কড়া বার্তা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় সাফল্যের পর রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বাংলার মানুষ অনুপ্রবেশ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের জনগণ এমন একটি রাজনৈতিক বার্তা দিয়েছে, যা ভবিষ্যতে তোষণভিত্তিক রাজনীতি করা দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ওপর জনগণের যে আস্থা তৈরি হয়েছে, বিজেপি সরকার তা পূরণে কাজ করবে।

তিনি বিজেপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, তৃণমূল স্তরের কর্মীদের ত্যাগ ও কঠোর পরিশ্রমের কারণেই এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। যারা রাজনৈতিক প্রতিকূলতা ও সহিংসতার মধ্যেও দলের পাশে ছিলেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে রাজ্যের উন্নয়ন এবং ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপি কাজ করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্যে রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও প্রশাসনিক অগ্রাধিকারের ইঙ্গিত পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে ডিসিদের নির্দেশ

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে ডিসিদের নির্দেশ

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, ১০০ আসন ‘লুটের’ অভিযোগ

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, ১০০ আসন ‘লুটের’ অভিযোগ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

পরিবেশ মন্ত্রী বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App