×

আন্তর্জাতিক

মমতা পদত্যাগ না করলে কী ঘটতে পারে পশ্চিমবঙ্গে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৪১ পিএম

মমতা পদত্যাগ না করলে কী ঘটতে পারে পশ্চিমবঙ্গে?

মমতা ব্যানার্জি। ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরদিনই পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) দলের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমরা হারিনি। আমি পদত্যাগ করব না, রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, এই নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি হস্তক্ষেপ করেছেন।  তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই নির্বাচনের ‘খলনায়ক’ বলে আখ্যা দেন।  পাশাপাশি তৃণমূল কংগ্রেস একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গঠনের কথাও জানায় এবং দলের ভেতরে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সাধারণ নিয়ম অনুযায়ী, বিধানসভা নির্বাচনের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন।  কিন্তু মমতা যদি তার অবস্থানে অনড় থাকেন, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে।

ভারতের সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, মুখ্যমন্ত্রী রাজ্যপালের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন এবং অন্যান্য মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীর পরামর্শে নিয়োগ পান।  তারা রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকেন।  এই কারণে রাজ্যপাল প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারেন।  তবে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, রাজ্যপালের ক্ষমতা মূলত মন্ত্রিসভার পরামর্শের ওপর নির্ভরশীল।

বিধানসভার মেয়াদকালে যদি রাজ্যপাল কোনো মুখ্যমন্ত্রীকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে চান, তাহলে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়।  যে ব্যক্তি অর্ধেকের বেশি বিধায়কের সমর্থন পান, তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়।  কোনো দল বা জোট সরকার গঠনে ব্যর্থ হলে, সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে; যা শুরু হয়েছিল ২০২১ সালের ৪ মে।  সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি রাজ্যের বিধানসভার মেয়াদ প্রথম বৈঠকের তারিখ থেকে সর্বোচ্চ পাঁচ বছর।  এই মেয়াদ শেষ হলে বিধানসভা বিলুপ্ত হয়।  এরপর নতুন বিধানসভার কার্যক্রম শুরু হবে।  নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

শিশুমৃত্যুর দায়ে ড. ইউনূস ও নূরজাহানের বিচার দাবি

শিশুমৃত্যুর দায়ে ড. ইউনূস ও নূরজাহানের বিচার দাবি

নতুন করে আমিরাতে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

নতুন করে আমিরাতে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

সরকারি খাস জমি উদ্ধারে ডিসিদের প্রতি ভূমিমন্ত্রীর নির্দেশ

সরকারি খাস জমি উদ্ধারে ডিসিদের প্রতি ভূমিমন্ত্রীর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App