×

আন্তর্জাতিক

তিন দিনের ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৪৬ পিএম

তিন দিনের ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ শুরুর পর এটি তেহরানের প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর।  

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আরাগচি মূলত ব্রিকসের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতে গিয়েছেন।  এই সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনাও করবেন।  এতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পাবে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরে মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক মাধ্যমে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। জানা গেছে, দুই নেতার বৈঠকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ এই জলপথ দিয়েই সম্পন্ন হয়, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ভারত এই পথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানাতে পারে। এছাড়া জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর যুদ্ধের প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ব্রিকস প্রতিনিধিদের আলোচনার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব এই বৈঠকের আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম জাবি শিক্ষার্থীদের

ছাত্রীকে ধর্ষণচেষ্টা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম জাবি শিক্ষার্থীদের

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া

নিষেধাজ্ঞার ২৭ দিনেও খাদ্য সহায়তা মেলেনি জেলেদের

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞার ২৭ দিনেও খাদ্য সহায়তা মেলেনি জেলেদের

২০২৬ সালের ভোটার তালিকা প্রকাশ করল ইসি

২০২৬ সালের ভোটার তালিকা প্রকাশ করল ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App