×

আন্তর্জাতিক

চলতি মাসেই চীন সফরের ঘোষণা পুতিনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:০৫ পিএম

চলতি মাসেই চীন সফরের ঘোষণা পুতিনের

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই আগামী ১৯ মে দুই দিনের সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সামগ্রিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন পুতিন।

এ ছাড়া দুই প্রেসিডেন্ট ‘গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময়’ করবেন। বৈঠক শেষে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করার কথা রয়েছে পুতিন ও শি’র। সফরের অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন পুতিন।

গত শুক্রবার (১৫ মে) প্রায় এক দশকের মধ্যে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরের ইতি টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা সত্ত্বেও সফরজুড়ে বাণিজ্য ও ভূরাজনৈতিক নানা অমীমাংসিত ইস্যুতে  উত্তেজনা বিরাজ করেছে, যার মধ্যে ইউক্রেন-রাশিয়া সংঘাতও অন্যতম।

চার বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতের পাশাপাশি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অচলাবস্থার বিষয়েও ট্রাম্প ও শি আলোচনা করেন। তবে শুক্রবার চীন ত্যাগের সময় কোনও ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরেশোরেই আলোচনা শুরু হয়েছিল তবে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের পর থেকে সেই আলোচনা স্থবির হয়ে আছে।

ট্রাম্পের চীন সফরের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, শি’র সঙ্গে বৈঠকে রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় নিয়ে যেন আলোচনা করেন। তবে মস্কো পরিষ্কার ভাষায় জানিয়েছে, কিয়েভ যদি ক্রেমলিনের দাবিগুলো মেনে না নেয়, তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি বা পূর্ণাঙ্গ আলোচনার কোনও সম্ভাবনা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

ব্রিজ ভেঙে খালে ট্রাক, বিচ্ছিন্ন ১০ গ্রামের যোগাযোগ

ব্রিজ ভেঙে খালে ট্রাক, বিচ্ছিন্ন ১০ গ্রামের যোগাযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App