×

সিলেট

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির তৎপরতায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা বিভিন্ন সামগ্রীসহ বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ চা-পাতাও আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির বিশেষ অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকাগুলোতে অবস্থান নেয় এবং চোরাকারবারিদের ধাওয়া করে মালামালগুলো জব্দ করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, বিভিন্ন প্রকার মেডিসিন এবং বিদেশি মদ। একই সাথে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ দেশীয় চা-পাতাও বিজিবির হাতে ধরা পড়ে। আটককৃত এই সকল চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ৫ শত টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক সংবাদমাধ্যমকে জানান, সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা, সব ধরনের চোরাচালান বন্ধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অত্যন্ত সফলতার সাথে সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে এবং আটককৃত মালামাল সমূহের ব্যাপারে দেশের প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির এমন কঠোর ও অতন্দ্র নজরদারি ভবিষ্যতেও আরও জোরদার থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হজের বিমান ভাড়া ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব’

‘হজের বিমান ভাড়া ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব’

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

গাজীপুরে ৫ খুন সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App