×

জামায়াত

জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ নিয়ে জামায়াতের প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম

জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ নিয়ে জামায়াতের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

রোববার (১৫ মার্চ) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি বলেন, সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিলো। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি।

আরো পড়ুন: ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

বিবৃতিতে আরও বলা হয়, সরকার অত্যন্ত সুকৌশলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে একের পর এক প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ সিদ্ধান্ত জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগ নির্ভর ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত। 

গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এ পদক্ষেপ আসলে গণতন্ত্রকে দুর্বল করার আরেকটি অপচেষ্টা। জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগের এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মনে করি, এ সিদ্ধান্ত সরকারের জন্যই বুমেরাং হবে। 

অবিলম্বে এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে দ্রুত জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App