×

চাকরির খবর

১৯৭ পদে নিয়োগ দিচ্ছে ফায়ার সার্ভিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

১৯৭ পদে নিয়োগ দিচ্ছে ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শূন্য পদে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ৯টি পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে। আগামী ১০ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৯ মে পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। 

আরো পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

এক নজরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

পদসংখ্যা: ০৯টি 

লোকবল নিয়োগ: ১৯৭ জন 

১. পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং  শর্টহ্যান্ড বাংলা ৫০ এবং ইংরেজি ৮০ শব্দের গতি থাকতে হবে।

২. পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পাস

৩. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

পদের সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে

৪. পদের নাম: ড্রাইভার

পদের সংখ্যা: ১৩টি

বেতন স্কেল: ৯,৭০০-২,৩৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

শারীরিক যোগ্যতা: -উচ্চতাঃ- ৫ ফুট ৪ ইঞ্চি । বুকঃ- ৩২ ইঞ্চি । ওজনঃ- ১১০ পাউন্ড ন্যূনতম।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা: ০৯টি

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৬. পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)

পদের সংখ্যা: ১৬৫

বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

শারীরিক যোগ্যতা:-

ক)পুরুষ

উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি, বুক: ৩২ ইঞ্চি

খ) মহিলা:

উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি, বুক: ৩০ ইঞ্চি

৭. পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট

পদের সংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

৮. পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ০৪টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

৯. পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার

পদের সংখ্যা: ০১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: আষ্টম শ্রেনী পাশ।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নম্বর পদের জন্য ১ এপ্রিল ২০২৬-এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৬ থেকে ৯ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে ‘এখানে ক্লিক করুন’ অপশনে প্রবেশ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২’

রোড সেফটি ফাউন্ডেশন ‘মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২’

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? উত্তর খুঁজছে ভক্তরা

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? উত্তর খুঁজছে ভক্তরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App