×

জাতীয়

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থেকে তাৎক্ষণিক মুক্তি মিলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে একটি অস্থির সময় পার করছে। জ্বালানি সংকট বিভিন্ন দেশের অর্থনীতি ও সমাজকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে। এই পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, একে অপরের প্রয়োজন বোঝা এবং সম্মিলিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

আরো পড়ুন : আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় দীর্ঘদিনের প্রচলিত ধারণাগুলো আর আগের মতো কার্যকর নয়। ফলে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক এবং পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কীভাবে সুরক্ষা দেওয়া যাবে, উন্নয়নের অর্জনগুলো কীভাবে টিকিয়ে রাখা যাবে এবং সংকট মোকাবেলায় কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়—এসব বিষয়ে নতুন করে ভাবতে হবে।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য তুলে ধরে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার যে ধারণা দিয়েছেন, তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরো গভীরভাবে যুক্ত করা, পাশাপাশি জেলা ও উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে শক্তিশালী করা। এর মাধ্যমে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক চাহিদার সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, সমৃদ্ধি ও প্রবৃদ্ধির জন্য ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নয়নের একটি প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই তরুণ ও উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। একই সঙ্গে সব খাতে উদ্ভাবন এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) নেতৃত্ব দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় আন্তঃসীমান্ত সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে তিনি দীর্ঘদিন ধরে চলে আসা সহযোগিতা কাঠামো ও সমন্বয়মূলক উদ্যোগগুলো নতুন করে মূল্যায়নের আহ্বান জানান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App