×

খুলনা

ঝিকরগাছায় ভেজাল চানাচুর কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:১১ পিএম

ঝিকরগাছায় ভেজাল চানাচুর কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামে গড়ে ওঠা আলোচিত সেই ভেজাল চানাচুর কারখানায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন আকর্ষিক অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ২০ হাজার টাকার অর্থদণ্ড করেছেন। 

তিনি বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকার একটি চানাচুর কারখানার আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ চলছে মর্মে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শংকরপুর ইউনিয়নের দেউলী উত্তরপাড়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। 

অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও প্যাকেটজাতকরণের অভিযোগে 'মারিয়া চানাচুর' ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুস সামাদকে ২০হাজার টাকার অর্থদণ্ড করা হয়। 

এদিকে অভিযোগ পাওয়া গেছে, ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর আঁচ করতে পেরে ওই কারখানার ভেতরে থাকা আখের গুড়, আখের পাটালি ও বিপুল পরিমাণ মিশ্রিসহ ক্ষতিকর রং ও বিভিন্ন কেমিক্যালের কৌটা কৌশলে সরিয়ে ফেলা হয়েছে। জানতে চাওয়া হলে অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ দাবি করেন, রমজানের শুরুর দিকে কয়েকদিন গুড়-পাটালি তৈরি ও বিক্রি করা হয়েছে। এখন আর গুড়, পাটালি, মিশ্রি তৈরি হয়না। 

উত্তরপাড়া গ্রামের মারিয়া চানাচুর ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুস সামাদকে একই অভিযোগে ২০হাজার টাকা অর্থদণ্ড করেন।অভিযান চলাকালে 

এ সময়থানার অফিসার ইনচার্জ মো: শাহ জালাল আলম ,তদন্ত (ওসি)মোহাম্মদ আবু সাঈদ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস টিম। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজে গিয়ে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজে গিয়ে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

‘কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার’

জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ ‘কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App