×

খুলনা

নড়াইলে নারী পুলিশ সদস্যর আত্মহত্যা

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

 নড়াইলে নারী পুলিশ সদস্যর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

নড়াইলের পুলিশ লাইনসের নারী ব্যারাকে মোসাঃ নূরে জান্নাতুল সোনিয়া ( ২৬) নামের এক মহিলা পুলিশ সদস্যের আত্নহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পুলিশ সদস্য মোসাঃ নূরে জান্নাতুল সোনিয়া মানিকগঞ্জ  জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার কন্যা। পারিবারিক সূত্রের জানা গেছে তিনি কয়েকদিন যাবত মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিল।

নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার বলেন , বৃহস্পতিবার মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মহিলা ব্যারাকের একটি রুমে একা ছিল। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সাথে পেছিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। আজ ময়নাতদন্ত শেষে দুপুর নড়াইল পুলিশ লাইনস প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্য রওয়া হয়েছে।

এদিকে নড়াইল সদরের সিতারামপুর এলাকায় নড়াইল যশোর মহাসড়কের পাশে থেকে  অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) বিকাল  ৪ টার দিকে  মরদেহ উদ্ধার করা হয়। 

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, নড়াইল যশোর মহাসড়কের পাশ থেকে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশ থেকে তার ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। আমরা লাশের সুরতহাল করেছি। আমরা ময়নাতদন্তের জন্য লাশটি নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,  সেহেতু লাশটি অজ্ঞাত তাই যশোর পিবিআই টীমকে এসে লাশ সনাক্তের জন্য বলা হয়েছে।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের দু-এক জায়গায় বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা

দেশের দু-এক জায়গায় বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App