×

খুলনা

ঝিকরগাছায় ইয়াবাসহ আটক ১

Icon

ঝিকরগাছা,(যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

ঝিকরগাছায় ইয়াবাসহ আটক ১

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

শুক্রবার(১০ এপ্রিল) সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

আটক মাদক ব্যবসায়ীর নাম জিয়াউর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে এবং বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুরে বসবাস করেন। 

শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরো ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির টাকা বলে আসামি স্বীকার করেছে।

তিনি আরো জানান, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে আবার হামলার করা হবে: ট্রাম্প

ইরানে আবার হামলার করা হবে: ট্রাম্প

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাক নৌবাহিনী

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাক নৌবাহিনী

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা

শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App