×

জাতীয়

শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ট্রান্সজেন্ডাররা জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় কিছু উৎসুক জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন ট্রান্সজেন্ডারকে মারধরের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শী আবিদ বলেন, ওই এলাকায় ট্রান্সজেন্ডারদের উপস্থিতির কারণে অনেক সময় সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েন এবং পরিবার নিয়ে চলাচলে সমস্যার সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে।

গত ৩ এপ্রিল একই এলাকায় ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষে একজন সাংবাদিক আহত হন। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার, ইউএনও-ওসিসহ আহত ১৫

বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার, ইউএনও-ওসিসহ আহত ১৫

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

আখাউড়ায় যুক্ত হলো নতুন ইউনিয়ন

আখাউড়ায় যুক্ত হলো নতুন ইউনিয়ন

ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App