খুলনা
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজকে সংবর্ধনা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ।
এ ছাড়া বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও মল্লিক সুধাংশু, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, এমইউজের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম বাবলু, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি ও খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আনিস উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফকির শহিদুল ইসলাম, মো. খাইরুল ইসলাম, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, সৈয়দ হুমায়ুন কবীর রানা, আরিফ বিল্লাহ, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, মো. তানজিম, অনিক ইসলাম, সাংবাদিক শামীম আশরাফ শেলী, দিলীপ বর্মন, মাসুদ আল হাসান, মেহেদী মাসুদ খান, রিতা রানী, শেখ জাহিদুল ইসলাম, মো. শহিদুল ও মো. জুয়েলসহ অন্যরা।
