×

খেলা

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:১১ পিএম

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৭ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত শনিবার (১৬ মে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ১৯২ জন কাউন্সিলরের মধ্যে ১৮৪ জনের নাম জমা পড়েছে। কয়েকটি সংস্থা ও জেলা থেকে সময়মতো নাম না আসায় ৮টি কাউন্সিলরশিপ কম পড়েছে। এদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর হলেও আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেবেন না সরকারের এক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ সোমবার (১৮ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক হোসেন বলেন,‘কাউন্সিলর হিসেবে আমি এখানে থাকব। কিন্তু বিসিবির বোর্ড বা নির্বাচনসংক্রান্ত কোনো কিছুর সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা নেই। এটা তাদের প্রক্রিয়া, তারাই করবে। আমি একজন কাউন্সিলর হিসেবে সেদিন শুধু ভোট দিতে যাব।’

সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বোর্ডে আসার গুঞ্জন নিয়ে ইশরাক বলেন, ‘তাদের যদি আসার ইচ্ছা থাকে, তবে তারা কী পদক্ষেপ নিয়েছেন? যদি আসতে চান, তাহলে তাদের জনগণের কাছে একধরনের ক্ষমা চাওয়া উচিত এবং এরপর সরকারের কাছে আবেদন করা উচিত। তারপর সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে নিয়ে আসতে পারে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার জলাবদ্ধতা নিয়ে দুই সিটিকে মির্জা ফখরুলের নির্দেশনা

ঢাকার জলাবদ্ধতা নিয়ে দুই সিটিকে মির্জা ফখরুলের নির্দেশনা

নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App