×

খুলনা

ঈদে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:০৩ পিএম

ঈদে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। একইসঙ্গে বন্ধ থাকবে বন্দরের অন্যান্য কার্যক্রমও।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি। তবে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন সীমিত পরিসরে চালু থাকবে বেনাপোল কাস্টমস হাউজের কার্যক্রম।

তিনি জানান, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১ জুন সকাল থেকে পুনরায় স্বাভাবিক হবে সব কার্যক্রম। তবে ২৪ মে বিকেল থেকেই দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বন্দর সূত্র জানায়, ঈদুল আজহার সরকারি ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে বেনাপোল-পেট্রাপোল রুটে বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিন-রাত টহল দেবেন। পাশাপাশি বন্দর এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকেও সতর্ক রাখা হয়েছে।

তিনি আরো জানান, ঈদের ছুটির মধ্যেও কোনো আমদানিকারক পণ্য খালাস নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ছুটিকালীন সময়ে বন্দরের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখা হবে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যাত্রীচাপ বাড়তে পারে বিবেচনায় ইমিগ্রেশনে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

ঈদে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ

এলপিএলে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

এলপিএলে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App