×

খুলনা

শরণখোলায় নসিমন উল্টে প্রাণ গেলো সৌদি প্রবাসীর

Icon

শরণখোলা উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

শরণখোলায় নসিমন উল্টে প্রাণ গেলো সৌদি প্রবাসীর

ছবি: প্রতিবেদক

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সুজন মোল্লা (৪০)। 

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে ১নং ধানসাগর ইউনিয়নের ৮নং রাজাপুর ওয়ার্ডের ছুটুখার বাজার শিকদার বাড়ি কালভার্টের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দ্রুত গতিতে যাওয়ার সময় নসিমন উল্টে কালভার্টের পাশে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় নসিমনে থাকা ২ জনের মধ্যে সুজন মোল্লার মাথা ফেটে মগজ রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মোল্লা মারা যান। 

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাওলাদার (৫৫) বলেন, খুব ভোরের দিকে জোরে মানুষের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি নসিমন উল্টে পড়ে আছে। পাশে সুজন মোল্লার রক্তাক্ত দেহ। নসিমনে আরেকজন ছিল তাকে পাওয়া যায়নি। 

শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের ১নং উত্তর রাজাপুর ওয়ার্ডের হানিফ মোল্লার ছেলে সুজন মোল্লা ৩ মাস আগে সৌদি থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তিনি নসিমন কিনে এবং নিজে চালিয়ে কাঠের ব্যবসা শুরু করেন। নিহত সুজন মোল্লার এক স্ত্রী, এক মেয়ে এক ভাই, দুই বোন রয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার

তিতুমীর জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার

বিশ্বকাপ ভেন্যুতে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

বিশ্বকাপ ভেন্যুতে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App