×

আইন-বিচার

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, সাবেক যুবদল নেতা মঈন রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, সাবেক যুবদল নেতা মঈন রিমান্ডে

ছবি: সংগৃহীত

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। অপর আসামিরা হলেন এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন। 

এদিন তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলানগর থানার মো. ছাব্বির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও নার্গিস পারভীন মুক্তি রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন৷ এতে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি এবং ৭-৮ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। মামলার মঈনের চার সহযোগী মো. ফালান মিয়া, মো. রুবেল, ফারুক হোসেন সুমন ও মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা চার দিনের রিমান্ডে রয়েছেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা দাবি করে আসছে।

দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা মামলার বাদী হানিফকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী ৩ নম্বর রোডে তার বাসার সামনে এসে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে মঈন তার স্ত্রীকে বলেন, চাঁদা বাবদ এখনই তাদের ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে তাদের বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন। তার স্ত্রী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন।

এ সময় হানিফ হাসপাতালে অবস্থানরত তার ছোট ভাই মো. মনির তালুকদারকে (৩৫) বাসায় আসতে ফোন করেন। পরে তার ভাই মনির বাসায় পৌঁছালে মঈনসহ অজ্ঞাত ৭-৮ জন ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরো লোকজন জড়ো করতে থাকেন। 

এক পর্যায়ে তারা প্রায় ৫০-৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগাল করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়।এমনকি তারা সিকেডি হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে উদ্দেশ হুমকিসূচক স্লোগান দিতে থাকেন। এ ছাড়া তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। 

এক পর্যায়ে তারা মেডিক্যালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এর ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ওই ঘটনার বিষয়ে শেরেবাংলানগর থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

হরমুজের নিরাপত্তা বিঘ্নের অধিকার কারো নেই: কাতার

হরমুজের নিরাপত্তা বিঘ্নের অধিকার কারো নেই: কাতার

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে

প্রতিমন্ত্রী টুকু সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App