×

আইন-বিচার

মাহমুদুল হত্যা

ফের রিমান্ডে আফজাল নাছের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

ফের রিমান্ডে আফজাল নাছের

ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ মামলায় তার চতুর্থ দফার রিমান্ড।

শনিবার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত সূত্রে জানা যায়, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ মার্চ রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন তাকে জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক দফায় মোট ১১ দিনের রিমান্ডে নেওয়া হয়।

দেলোয়ার হত্যা মামলায় গত ১৭ ও ২০ এপ্রিল দুই দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই ধারাবাহিকতায় মাহমুদুল হত্যা মামলায় ২৩ এপ্রিল চার দিন, ২৭ এপ্রিল দুই দিন এবং ২৯ এপ্রিল তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

সর্বশেষ তিন দফায় মোট নয় দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন, তবে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর ফুটওভার ব্রিজ এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আরো এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

পেন্টাগনের দাবি যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে যাবে দেশ

গোলাম পরওয়ার ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে যাবে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App