×

আইন-বিচার

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০১:৪৩ পিএম

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৮ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় ঢাকায় হত্যাকাণ্ডের শিকার ৩২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান।

এর আগে জানানো হয়েছে, মামলার তদন্তকাজ শিগগিরই শেষ হবে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য আছে। সেদিন পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

আরো বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

আরো বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতনির

বরিশাল বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App