×

বরিশাল

বরিশাল

বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতনির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতনির

ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফ পরিবহনের একটি বাস মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে দিয়ে বেপরোয়াগতিতে যাচ্ছিলো। এসময় মহাসড়ক পার হওয়ার সময় দাদি ও নাতনিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসচালক। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাসের চালককে তাৎক্ষণিক আটক করা যায়নি। তবে বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

মির্জা ফখরুল এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

আর্জেন্টাইন ক্লাবে নেইমারের যোগ দেওয়ার গুঞ্জন!

আর্জেন্টাইন ক্লাবে নেইমারের যোগ দেওয়ার গুঞ্জন!

নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস সুপারভাইজারের মৃত্যু

নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস সুপারভাইজারের মৃত্যু

মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App