×

আইন-বিচার

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:৩০ পিএম

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। সমিতির সভাপতি-সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বুধবার (১৩ মে) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এর মাঝে দুপুর ১-২টা পর্যন্ত থাকবে বিরতি। 

এবারের বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থক আইনজীবীরা দুই দিনব্যাপী (১৩ মে-১৪ মে) ) এই নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা-২টা পর্যন্ত বিরতি) ভোটগ্রহণ চলবে।

এদিকে নির্বাচনে অনিয়ম, প্যানেলভিত্তিক রাজনীতির প্রভাব এবং সাধারণ আইনজীবীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগে ভোট বর্জনের ডাক দিয়েছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। 

এর আগে, মঙ্গলবার (১২ মে) সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহলের প্রভাবে সাধারণ আইনজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই অনেক প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়নি এবং লিখিতভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাবি ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

জাবি ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এসএসসি নিয়ে নতুন যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি নিয়ে নতুন যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App