×

আইন-বিচার

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দিয়েছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ওই কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে বলেও দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

‘মশাল কি নিভে গেল বন্ধু?’

স্মরণ ‘মশাল কি নিভে গেল বন্ধু?’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App