×

আইন-বিচার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৪০ এএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করবেন।

গত বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় বিচার শেষ পর্যায়ে পৌঁছাল। মামলা দায়েরের পর ৪ দিনে চার্জশিট দাখিল, অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ সব ক্ষেত্রেই ছিল নজিরবিহীন গতি। সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হওয়ার নজির দেশে বিরল।

গত ১৯ মে পল্লবীর একটি বাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। দেশজুড়ে তীব্র ক্ষোভের মুখে ঘটনার দিনই প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকেও। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

ডিএনএ ও ফরেনসিক আলামত সংগ্রহ শেষে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২ জুন রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়।

যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, ফরেনসিক আলামত ও সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

অন্যদিকে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ দাবি করেন, মামলায় ডিএনএ প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ নেই। তাই তিনি আসামিদের খালাস চান। তবে বিকল্প হিসেবে সোহেল রানার যাবজ্জীবন এবং স্বপ্নার সর্বোচ্চ ৭ বছরের সাজা দাবি করেন তিনি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন,'এ নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই সবার চাওয়া।'

রায়ের আগে গতকাল শনিবার এক গোলটেবিল বৈঠকে রামিসার বাবা আব্দুল হান্নান বলেন, তিনি শুধু নিজের সন্তানের হত্যার বিচার চান না, বরং এমন একটি বিচারব্যবস্থা চান যেখানে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

রাশেদ খাঁন ‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App