×

লাইফ স্টাইল

হিট স্ট্রোকের লক্ষণ ও বাঁচার উপায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

হিট স্ট্রোকের লক্ষণ ও বাঁচার উপায়

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অতিরিক্ত গরমে শুধু অস্বস্তি বা পানিশূন্যতাই নয়, ‘হিট স্ট্রোক’-এর মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। সময় মতো চিকিৎসা না পেলে এটি মস্তিষ্ক, হৃদপিণ্ড ও কিডনির ক্ষতি করতে পারে, এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হয়। তাই প্রচণ্ড গরমে সবাইকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

হিট স্ট্রোকের প্রধান লক্ষণ: হিট স্ট্রোক হলে শরীরে কিছু স্পষ্ট উপসর্গ দেখা দেয়। যেমন—

-শরীরের তাপমাত্রা হঠাৎ ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যাওয়া

-প্রচণ্ড গরমেও ঘাম বন্ধ হয়ে যাওয়া

-মাথা ঘোরা, বমি ভাব ও তীব্র মাথাব্যথা

-কথা জড়িয়ে যাওয়া বা আচরণে অসংলগ্নতা

-দ্রুত শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া

-প্রস্রাব কমে যাওয়া, খিঁচুনি বা জ্ঞান হারিয়ে ফেলা

-আক্রান্ত হলে দ্রুত করণীয়

হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে প্রাথমিকভাবে  দ্রুত যেসব ব্যবস্থা নিতে হবে:

-শীতল স্থানে নিন: আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত বা ঠাণ্ডা স্থানে নিয়ে যান।

-শরীর ঠাণ্ডা করুন: অতিরিক্ত কাপড়, জুতা-মোজা খুলে দিন। ঠাণ্ডা পানি দিয়ে শরীর মুছে দিন। বিশেষ করে বগল, ঘাড় ও কুঁচকিতে ভেজা তোয়ালে ব্যবহার করুন।

-তরল দিন: রোগীর জ্ঞান থাকলে পানি, ডাবের পানি বা খাবার স্যালাইন পান করান।

-শুইয়ে রাখুন: রোগীকে শুইয়ে পা সামান্য উঁচু করে রাখুন।

-হাসপাতালে নিন: রোগী অচেতন হলে বা অবস্থার অবনতি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

হিট স্ট্রোক প্রতিরোধে যা করবেন:

-দুপুরের প্রচণ্ড রোদে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন

-প্রয়োজনে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করুন

-প্রচুর পানি, শরবত ও ডাবের পানি পান করুন

-ঢিলেঢালা, হালকা রঙের সুতির পোশাক পরুন

-রোদের মধ্যে কঠোর পরিশ্রম বা ব্যায়াম এড়িয়ে চলুন

-চা, কফি ও সিগারেট কমিয়ে দিন

-সহজপাচ্য ও শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার খান

বিশেষজ্ঞরা বলছেন, গরমে সামান্য অসতর্কতাও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই নিজের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতিও বাড়তি যত্নবান হওয়া জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App