×

গণমাধ্যম

‘পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:১৩ পিএম

‘পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন’

ছবি: ফাইল ফটো

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্লাটফর্ম দি পোস্টে তিনি এ তথ্য জানান।

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। তিনি (শেখ হাসিনা) একটি পদত্যাগপত্র লিখেছিলেন, তিন পৃষ্ঠা। সেই তিন পৃষ্ঠার কাগজ তিনি জমা দিয়ে যেতে পারেন নাই। তার ভ্যানেটি ব্যাগে করে সেটি নিয়ে গেছে। এটা হল ভেতরের খবর।’

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘বিটিভির একজন স্টাফ তার (শেখ হাসিনা) এটা (পদত্যাগপত্র) টাইপ করার কথা ছিল, করতে পারে নাই, সময় হয় নাই। শেখ হাসিনা দেশের জন্য কি কি করেছেন সব লিখে শেষে লিখেছিলেন যে, আমি এই কারণে পদত্যাগ করতে চাচ্ছি। কিন্তু তিনি দিতে পারেন নাই। কারণ চারদিকে মানুষজন গণভবনের কাছাকাছি চলে আসে। তখন আর্মির ওয়াকিটকি থেকে বারবার খবর আসছিল। তারা (আর্মি) সবাই বলছে যে আপনার আর সময় নাই, যেতে হবে। তখন আবার ব্যাগটাও চেয়ারের ওপর রেখে গেছেন। যখন গাড়িতে উঠবেন ওই সময় আর্মির একজন বিগ্রেডিয়ারকে বলছেন যে, আমার ব্যাগটা নিয়ে আসো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন’

‘পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন’

রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

‘ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয় নাই’

‘ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয় নাই’

আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App