×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলজুড়ে রাতভর ইরানের হামলায় নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:৩২ এএম

ইসরায়েলজুড়ে রাতভর ইরানের হামলায় নিহত ৭

ইসরায়েলজুড়ে হামলা

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চলিয়েছে ইরান। এতে কমপক্ষে ৭ ইসরায়েলি নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে।

শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এরপর শনিবার মধ্যরাতে আরেক দফা মিসাইল ছুড়ে দেশটি। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।

এ মুহূর্তে দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং মধ্য ইসরায়েলের অন্য জায়গায় সতর্কতা সাইরেন বাজছে। অর্থাৎ নতুন হামলায় লক্ষ্য করা হয়েছে তেলআবিব ও এর আশপাশের অঞ্চলকে।

দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব সাধারণ ইসরায়েলি নাগরিককে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

ইসরায়েলকে লক্ষ্য করে মধ্যরাতে ইরান আরও হামলা চালাবে বলে সতর্কতা দিয়েছিল ইসরায়েলি আর্মি রেডিও। 

তারা এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছিল। সূত্রটি বলেছিল, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, শনিবার রাতভর ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি সেনারা ইরানের ছোড়া এসব মিসাইল ভূপাতিতের চেষ্টা চালালেও হাইফায় ইরান যেসব মিসাইল ছুড়েছিল সেগুলোর বেশকিছু সরাসরি আঘাত হেনেছিল। 

শনিবার রাতে তেহরানের আবাসিক এলাকাসহ জ্বালানি স্থাপনায় হামলার পর থেকে ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App