×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

গুঞ্জনের মাঝেই ভিডিও বার্তা দিলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম

গুঞ্জনের মাঝেই  ভিডিও বার্তা দিলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ভিডিও বার্তা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং এর জন্য প্রয়োজনীয় অর্থের বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

যুদ্ধাপরাধে অভিযুক্ত এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য ছিল। তবে এমন যুদ্ধে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু বলেন, 'কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু, এক্ষেত্রে বড় বিষয় হলো যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।'

আরো পড়ুন: এবার ট্রাম্প বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

তিনি আরো বলেন, যুদ্ধ পরিচালনার জন্য বিশেষ বাজেট প্রয়োজন। প্রতিরক্ষা ব্যয়ের জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) বরাদ্দ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছে বলে দাবি করেছিলো ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে গতকাল সোমবার স্কট রিটার বলেছিলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’

ফার্সি ভাষার সংবাদমাধ্যম তাসনিম নিউজের  প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে, বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলির অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রামিসা হত্যা ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App