×

মধ্যপ্রাচ্য

ইরানি হামলায় সৌদিতে পাচঁ মার্কিন প্লেন ক্ষতিগ্রস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

ইরানি হামলায় সৌদিতে পাচঁ মার্কিন প্লেন ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাঁচটি ট্যাংকার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচটি রিফুয়েলিং বা ট্যাংকার বিমান।

মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, মাটিতে থাকা অবস্থায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

উল্লেখ্য যে, এই হামলার ফলে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত সাতটি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App