×

মধ্যপ্রাচ্য

‘এক রাতেই’ ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম

‘এক রাতেই’ ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি ইরান কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে “এক রাতেই” দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এই সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নির্ধারিত সময় অনুযায়ী, মঙ্গলবার ওয়াশিংটন ডিসি সময় রাত ৮টা এর মধ্যে একটি “গ্রহণযোগ্য” চুক্তি হতে হবে, যেখানে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখার নিশ্চয়তা থাকতে হবে। খবর বিবিসির।

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের যুক্তিসঙ্গত নেতারা সৎভাবে আলোচনা করছেন, তবে চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।

অন্যদিকে, ইরান অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা স্থায়ীভাবে সংঘাতের অবসান এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

আরো পড়ুন : ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রস্তাব, যা আছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরিকল্পনায়

ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে এলেও, ইরান যে এতে রাজি হচ্ছে, এমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এমন সময়ে, যখন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে উদ্ধার করে।

ট্রাম্প তার বক্তব্যে ওই উদ্ধার অভিযানের বীরত্বপূর্ণ দিকটি তুলে ধরলেও সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর হামলা চালাতে পারে। ট্রাম্প বলেন, পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর সেই রাতটি হতে পারে আগামীকালই।

সময়সীমা পেরিয়ে গেলে ইরানকে স্টোন এজ বা প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না।

ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে। এরপরও ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে জানান, ইরান সৎভাবে আলোচনায় অংশ নিচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের কয়েক স্তর নিহত হওয়ার পর। ট্রাম্প বলেন, আমরা শিগগিরই এ বিষয়ে জানতে পারব।

তবে আলোচনার সঙ্গে যুক্ত এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থবহ অগ্রগতি সম্ভব নয়। চলমান যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বার্তা আদান-প্রদান করাও কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ইরানে বার্তা পৌঁছানো এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে উত্তর পাওয়া সম্ভব হচ্ছে না। সাধারণত একটি উত্তর পেতে একদিন বা তারও বেশি সময় লাগছে।

এদিকে পাকিস্তান, তুরস্ক ও মিসর এই সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেন, তার কাছে “সবচেয়ে ভালো পরিকল্পনা” আছে, তবে সেটি তিনি গণমাধ্যমে প্রকাশ করবেন না।

এদিকে আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরানের অবকাঠামোর ওপর পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান বলেন, সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা বা সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি করে সরকারকে আলোচনায় বসাতে বাধ্য করা—এসবই স্পষ্টভাবে অবৈধ।

এর আগে ট্রাম্প বলেন, তিনি এ ধরনের সম্ভাবনা নিয়ে “চিন্তিত নন” এবং সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানের জনগণ “স্বাধীনতার জন্য কষ্ট স্বীকার করতে প্রস্তুত”, যদিও ইরানের সরকার পতন তার লক্ষ্য নয়।

এছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ, যেমন যুক্তরাজ্য, ন্যাটো এবং দক্ষিণ কোরিয়ার সমালোচনা করে বলেন, তারা এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে যথাযথ সহায়তা দেয়নি। তিনি বলেন, এটি ন্যাটোর জন্য একটি দাগ, যা কখনো মুছে যাবে না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের “প্রয়োজন নেই” বলেও মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ১৩ হাজারের বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

ট্রাম্পের হুঁশিয়ারির পর আরো বাড়ল তেলের দাম

ট্রাম্পের হুঁশিয়ারির পর আরো বাড়ল তেলের দাম

হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App