×

জাতীয়

শিরীন শারমিনকে আটকের বিষয়ে যা জানালো ডিএমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

শিরীন শারমিনকে আটকের বিষয়ে যা জানালো ডিএমপি

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ। মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম এন নাসিরউদ্দীন সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টায় ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের পর ভোর ৫টায় তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।

তিনি বলেন, ‘বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে রাজধানীর বনানী ও উত্তরা থানায় জুলাই সংক্রান্ত ঘটনার মামলা রয়েছে। এছাড়া রংপুরেও তার বিরুদ্ধে মামলা আছে।

ডিসি মিডিয়া বলেন, এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী কার্যক্রম কী হবে সেটি পরে জানানো হবে। 

এরে আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির এক বাসা থেকে সাবেক স্পিকার ড. শারমিন চৌধুরীকে আটক করে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App