×

মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। শনিবার রাতভর এবং রোববার সকালে একাধিক বিমান হামলায় দেশটির বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের টায়ার জেলার মারুব শহরে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

একইভাবে দক্ষিণাঞ্চলের কানায় চালানো আরেকটি হামলায় আরো পাঁচজন লেবানিজ প্রাণ হারান। এনএনএ জানিয়েছে, আল-বাজুরিয়েহ, কালিলা, বাফলিয়েহ এবং ক্লাউইয়া শহরেও ইসরায়েলি হামলা হয়েছে। এছাড়া লেবাননের একটি সূত্র জানায়, তেফাহতা শহরে শনিবার রাতভর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি ইর’ওনে সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্যেই সৌদিতে পাকিস্তানের যুদ্ধবিমান

বিবৃতিতে আরো বলা হয়, নিজেদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। তবে ওই চুক্তিতে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন এবং হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর ৮ এপ্রিল ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা দাবি করে, মাত্র ১০ মিনিটে ১০০টিরও বেশি স্থানে আঘাত হানা হয়েছে। এসব হামলায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত এবং আরো সহস্রাধিক আহত হন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২১ ঘণ্টাব্যাপী শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ব্যর্থতার জন্য একে অপরকে দোষারোপ করেছে তেহরান ও ওয়াশিংটন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় লেবানন প্রসঙ্গও উঠে এসেছিল। তবে সমঝোতা না হওয়ায় দেশটিতে ইসরায়েলি হামলা আরো জোরদার হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পড়ার টেবিলে বসে হঠাৎ অসুস্থ হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

পড়ার টেবিলে বসে হঠাৎ অসুস্থ হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App