×

মধ্যপ্রাচ্য

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হওয়ার পর ইরানে আবারও বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়েছে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি ট্রাম্প প্রশাসন আরো কিছু পদক্ষেপ নিয়ে ভাবছে। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালিতে অবরোধ, যার ঘোষণা তিনি গত রোববারই দিয়েছেন।

আরো পড়ুন : হরমুজ অবরোধের ঘোষণায় ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, সব ধরনের বিকল্পই এখন খোলা রাখা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি বন্ধ করতে প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি পরিস্থিতি বিবেচনায় রেখে অন্যান্য পদক্ষেপও খতিয়ে দেখছেন। তবে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে যে তথ্য এসেছে, তা অনুমাননির্ভর বলেও উল্লেখ করেন তিনি।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

‘গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ’

শিশির মনির ‘গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ’

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App