×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা ইরানের

ছবি : সংগৃহীত

বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য অল্প সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এপির।

শনিবার স্থানীয় সময় দুপুরে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।

এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধবিরতির সময় বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত থাকবে তবে নিরাপত্তার স্বার্থে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।

আরো পড়ুন : ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক্সে দেওয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি দীর্ঘ সময় খোলা রাখা সম্ভব হবে না।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই হরমুজ প্রণালিতে ফের নিয়ন্ত্রণ কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

‘রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না’

জামায়াত আমির ‘রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না’

পিএসএল খেলার কারণ জানালেন মঈন

পিএসএল খেলার কারণ জানালেন মঈন

বাতিল হচ্ছে ‘নীরব বহিষ্কার’

বাতিল হচ্ছে ‘নীরব বহিষ্কার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App