×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, ঠিক তখনই এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে লোহিত সাগরে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী।

শরিবার (১৮ এপ্রিল) পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, মার্কিন রণতরিটি পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা শুরু করে সুয়েজ খাল অতিক্রমের পর সফলভাবে লোহিত সাগরে প্রবেশ করেছে। এর পাহারায় রয়েছে গানপাউডার ও মিসাইল সজ্জিত দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার—‘ইউএসএস মাহান’ এবং ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’। তবে কৌশলগত নিরাপত্তাজনিত কারণে এই অভিযানের বিস্তারিত সময়সূচি গোপন রাখা হয়েছে।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থানের পর পুনরায় সক্রিয় হয়েছে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। উল্লেখ্য, জাহাজটির লন্ড্রিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬০০ নৌসেনার আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এটি এখন পূর্ণ সক্ষমতায় লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে রণতরিটি ইতিমধ্যে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সব রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেছে।

জেরাল্ড ফোর্ড যোগ দেওয়ায় বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি সক্রিয় রয়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান করছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।

এদিকে, আরো একটি রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অবস্থান করতে পারে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর ও আশপাশের জলসীমায় প্রভাব ধরে রাখতেই যুক্তরাষ্ট্র এই শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App