৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বুধবার রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময় কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূগর্ভের প্রায় ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।
ইরান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক বড় ভূমিকম্প আঘাত হেনেছে।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরে ৬.৭ মাত্রার ভূমিকম্প, যেখানে অন্তত ৩৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এছাড়া ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরবর্তী হরমোজগান প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হন এবং ৮০ জনের বেশি আহত হন।
