×

ময়মনসিংহ

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ছবি: নিজস্ব

নেত্রকোনার মদন উপজেলায় ১০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাদ্দাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নুর মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে তার নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার তাকে নেত্রকোনা জেলা  হাজতে প্রেরণ করা হবে।

তিনি আরো বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App