×

ময়মনসিংহ

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

Icon

পরিতোষ দাস, মদন (নেত্রকোনা)

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

ছবি : ভোরের কাগজ

নেত্রকোনার মদন উপজেলায় পানি বৃদ্ধির কারণে হারভেস্টার মেশিন বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি জ্বালানি তেল ও শ্রমিক সংকটে পাকা বোরো ধান ঘরে তুলতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।

জলাবদ্ধতার কারণে অনেক হাওরে হারভেস্টার ব্যবহার করা যাচ্ছে না। যদিও এলাকায় হারভেস্টারের তেমন সংকট নেই, তবে প্রতিটি মেশিনের জন্য নির্ধারিত ১০০ লিটার জ্বালানি তেল সরবরাহও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে কৃষকদের ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অকাল বন্যার আশঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশনা থাকায় কৃষকদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

মঙ্গলবার উচিতপুর হাওর ঘুরে দেখা যায়, হাওরজুড়ে পাকা ধানের সোনালি শিষ দুলছে। কোথাও শ্রমিক দিয়ে ধান কাটা হলেও অনেক কৃষক শ্রমিকের অপেক্ষায় দিন গুনছেন।

কুলিয়াহাটি গ্রামের কৃষক আলতাফ বলেন, “এবার ২০ কাটা জমিতে বোরো চাষ করেছি। ফলন ভালো হলেও ধান কাটতে সমস্যায় পড়েছি। শ্রমিকের অভাবে সময়মতো ফসল ঘরে তুলতে পারছি না। প্রতি কাঠা জমিতে ১,৪০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।”

উচিতপুর গ্রামের কৃষক মো. শিপন মিয়া জানান, জমিতে পানি থাকায় মেশিন ব্যবহার করা যাচ্ছে না। শ্রমিক সংকটের পাশাপাশি তেলের অভাবে পরিবহনেও সমস্যা হচ্ছে। হ্যান্ডটলি গাড়িতে ধান আনতে ২০ বস্তায় ২ বস্তা ভাড়া দিতে হচ্ছে।

কৃষক শাহীন বলেন, “বৃষ্টির কারণে জলাবদ্ধতায় কিছু ফসল ইতোমধ্যে নষ্ট হয়েছে। বাকি ধান কাটতে স্থানীয় ৬-৭ জন শ্রমিক দিয়ে কাজ চালাতে হচ্ছে। পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

রাজালীকান্দা গ্রামের কৃষক ওয়াহেদ আলী বলেন, “তেল ও শ্রমিক সংকটের মধ্যে অকাল বন্যার শঙ্কা আমাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।”

মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান (মিজান) জানান, এ বছর উপজেলায় ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৪৪ শতাংশ ধান কাটা হয়েছে এবং হাওর এলাকায় প্রায় ৮২ শতাংশ ফসল কর্তন সম্পন্ন হয়েছে। শ্রমিক সংকট থাকলেও আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হবে।

তিনি আরও জানান, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে এবার ‘সংশোধিত’ প্রস্তাব পাঠাতে পারে ইরান

যুদ্ধ বন্ধে এবার ‘সংশোধিত’ প্রস্তাব পাঠাতে পারে ইরান

‘পীর’ হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

‘পীর’ হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

বার ও রেস্টুরেন্টে পুলিশের অভিযান আইনসম্মত: ডিএমপি

বার ও রেস্টুরেন্টে পুলিশের অভিযান আইনসম্মত: ডিএমপি

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App