বিপুল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
তিলক রায় টুলু, পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এনামূল হুসাইন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত সারে ১২ দিকে উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ মোর এলাকায় কলমাকান্দা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে এসব মদের বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এলামুল হুসাইন নেত্রকোণা জেলা দূর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামগঞ্জ জালশুকা মোরে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করার সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে (সুখ-সালমান) তল্লাশি চালিয়ে চালভর্তি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় এসি ব্ল্যাক -২০ বোতল ও মেগড্রয়েল- ১৮ মোট ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এনামুল হুসাইন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মদের বোতলের আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং এনামুল হুসাইন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
