×

জাতীয়

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৮:০৭ এএম

ভোলায় আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ছয়টা থেকে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় এই হরতাল ডাকে দলটি।

এর আগে গতকাল বুধবার হরতালের ঘোষণা দেয় বিএনপি। একই দিন বিকেল সাড়ে চারটার সময় বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এতে ছাত্রদল সভাপতি নুরে আলম পুলিশের রাবার বুলেটেরে আঘাতে গুরুতর আহত হয়ে প্রথমে ভোলা সদর হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও একই দিন রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনদিন আইসিউতে চিকিৎসাধীন থেকে গতকাল বুধবার তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App