×

জাতীয়

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

কেরানীগঞ্জের জিঞ্জিরায় গ্যাসের চুলা থেকে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় ইদুনী ওরফে পান্না বেগম (৫০) প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চারজনের প্রাণহানি হলো।

সোমবার (৫ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি বলেন, ওই নারীর শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিলো। আইসিইউতে তার মৃত্যু হয়েছে। বর্তমানে সোনিয়া ২৩ শতাংশ ও ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর পাঁচটার দিকে কেরানীগঞ্জের জিঞ্জিরার মান্দাইল মন্দিরের সামনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ৬০ শতাংশ দগ্ধ ক্ষত নিয়ে মারা যায় মরিয়ম (৪)। শুক্রবার বেলা তিনটার দিকে শাহাদত (২০) ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান বেগম (৬০)।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব বলেন, দগ্ধরা দ্বিতীয় তলা বাসার নিচ তলায় থাকে। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে এলাকার লোকজন ওই বাসায় ছুটে যায়। সেখানে ওই ছয়জনকে দগ্ধ অবস্থায় পান। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

সাহাদতের বন্ধু আরও বলেন, দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছেন, ভোরে বেগম রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে দগ্ধ হয় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App