×

জাতীয়

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৭:৫৬ পিএম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের স্ত্রীকে হত্যার দায়ে সুমন হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহমেদ এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) শাহীন গুলশান নাহার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, এগার বছর আগে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের টিপু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা গ্রামের শামসুল আলমের মেয়ে রোজিনা আকতারের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুমন হাওলাদার যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন হাওলাদার স্ত্রীকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

রোজিনার বিধবা মা রেজিয়া বেওয়া কিছু টাকা দিলেও পরবর্তীতে আরও দুইলাখ টাকার জন্য চাপ দিতে থাকে। শ্বশুরবাড়ির লোকজনও সুমনকে ইন্ধন দেয়। এর জেরে ২০১৭ সালের ২৮ নভেম্বর সুমনসহ অন্যরা তাকে মারপিটে হত্যা করে লাশ পার্শ্ববর্তী নয়নসুখ খালে ফেলে রেখে আসে। এ ঘটনায় সুমন হাওলাদারসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ একমাত্র সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানির পর সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। আসামি পক্ষে আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App