×

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ১২:২১ পিএম

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
জয়পুরহাটের কালাই উপজেলার সোনালী ব্যাংক এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক পুরকালিতলা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার টাকাহুট গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আব্দুল খালেক সকালে সোনালী ব্যাংক এলাকায় অটোভ্যান থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন। এসময় কালাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যান আব্দুল খালেককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App