×

জাতীয়

এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০২:১৮ পিএম

এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা দেন। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। সব মিলিয়ে এ বছর চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App